স্ট্রোক হয়েছে বুঝবেন কীভাবে?
- Admin
- Oct 2, 2017
- 1 min read
Updated: May 19, 2021
স্ট্রোক হতে পারে যে কারও, যে কোনও বয়সে। দ্রুত চিকিৎসা শুরু করা গেলে সুস্থও হয়ে ওঠা যায়। স্ট্রোক বুঝবেন কীভাবে?

একটি কথা গোড়াতেই বলে দেওয়া ভাল। স্ট্রোকের পরে প্রতিটি মিনিট গুরুত্বপূর্ণ। কেননা, প্রতি মিনিটে খারাপ হতে থাকে আক্রান্তের অবস্থা। তাই যত দ্রুত সম্ভব বুঝে ফেলতে হবে স্ট্রোক হয়েছে কি না। যে সব লক্ষণ দেখে বুঝবেন তা দেওয়া রইল নীচে।
১. প্রথমেই মুখ দেখুন। মুখের কোনও একদিক ঝুলে গেলে, নিথর হয়ে গেলে, কথা জড়িয়ে গেলে বুঝবেন স্ট্রোকের ইঙ্গিত।
২. দেখে নিন হাত। হাত অসাড় হয়ে গেলে বুঝবেন স্ট্রোক।
৩. মুখের পাশ দিয়ে লালা গড়াচ্ছে কি না।
এই তিনটি লক্ষণ দেখলে বুঝবেন অ্যাম্বুল্যান্স ডাকার সময় হয়েছে।
যেটা সবথেকে দ্রুত প্রয়োজন, সেটা হল অস্ত্রোপচার। ফলে, স্ট্রোক হলে আগে নিয়ে যান হাসপাতালে।



Comments