ABOUT THE DOUBLEELIFE:
আমরা সব সময় মঙ্গলজনক কিছু করতে চাই, জীবনের জন্য, মানবতার জন্য, সর্বপরি বিশ^ব্রমান্ডের জন্য। হয়ত আমাদের সাধ্য ও সামর্থ খুবই সীমিত। তারপরও নিজের অবস্থান থেকে কিছু একটা আমাদের করা উচিত। চার পাশের এই নিপূণ সুন্দর্য্য, নীলিমার বিশাল শূন্যতা, অশ^থের ডালে হলুদ পাখিরটির উদাসী গান আমাদের সব সময় উদজীবিত করে- ভাল কিছু কর, সুন্দর কিছু কর। অন্ততঃ চেষ্টা টুকুতো কর। নিদেন পক্ষে মন্দ কিছু করা থেকে বিরত থাক। এত নিষ্ঠুর হইও না- আমরা আর পাচ্ছি না।
পারিবারিক-সামাজিক বন্ধন, মানবীয় মূল্যবোধ, শ্রদ্ধা, মমতাগুলো হারিয়ে যাচ্ছে নিশূতির গহীন পাথারে। কত জীব, উদ্ভিদ প্রজাতি, কত কর্ম, কত শব্দ, বিলুপ্ত হয়েছে এ ধরার বুক থেকে চীর তরে! মূলতঃ বিলুপ্ত সেই সব জীবনের অভিষাপ এবং বিলুপ্তপ্রায় অশ্বথ, হিজল, তমাল, হস্তি, চিতা, শেয়াল, শকুন, পেঁচা, ডাহুকের মর্মবেদনা বুকে ধারন করে কিছু একটা করার এই ক্ষুদ্র প্রয়াস।
মনিষীদের বাণী, ধর্ম-জীবন, সংসার-কর্ম, সাহিত্য-সংস্কৃতি প্রভৃতি এবং একটু সুখ, একটু প্রেম-ভালবাস নিয়েই যত আয়োজন। নিজে ভাল থাকুন এবং পরশির প্রতি সদয় ও সজাগ থাকুক- এইতো!!
